লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কোতোয়ালী টিমকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১ লাখ টাকা পুরস্কার দিলেন পুলিশ সুপার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ গ্রেফতার ৮

দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

সোনারগাঁয়ে নোংরা জলাশয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, যুবককে ৪০ হাজার টাকা জরিমানা

মাগুরায় বাসের ধাক্কায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, রিকশাচালক গুরুতর আহত

পশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১৯ বছরের সাবিতের মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ কমিটিতে নাম থাকা ইউপি সদস্যকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

শেরপুরে ছাত্রদলের অভিযানে ছাত্রলীগ নেতা আটক, হস্তান্তর পুলিশের কাছে

শেরপুরে ছাত্রদলের অভিযানে ছাত্রলীগ নেতা আটক, হস্তান্তর পুলিশের কাছে

দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির প্রায় সবকিছু পুড়ে যায়। শুধু লোহার কাঠামো অবশিষ্ট ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাস মালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর বাস মালিক ও স্থানীয় বাসিন্দারা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের কথা জানিয়েছিল পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির প্রায় সবকিছু পুড়ে যায়। শুধু লোহার কাঠামো অবশিষ্ট ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাস মালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর বাস মালিক ও স্থানীয় বাসিন্দারা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের কথা জানিয়েছিল পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি