কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারী আটক করেছে। বুধবার ১১ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচারসহ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১১ নভেম্বর সকাল ৬ টা হতে ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক বোটটিকে ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদী হতে আটক করতে সক্ষম হয়। এসময়, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও, উক্ত মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
(ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন, স্টেশন কমান্ডার, বিসিজি স্টেশন টেকনাফ)

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন