লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দুমকিতে গাঁজাসহ যুবক আটক

দুমকিতে গাঁজাসহ যুবক আটক


পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ নয়ন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার  (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড'র শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীরামপুর  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে'র মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই সুমন চন্দ্র হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ মো. নয়ন (২২) নামের এক  যুবককে আটক করা হয়।
নয়ন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মো: জসিম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং ১০ ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক যুবককে বৃহস্পতিবার  (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


দুমকিতে গাঁজাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image


পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ নয়ন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার  (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড'র শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীরামপুর  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে'র মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই সুমন চন্দ্র হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ মো. নয়ন (২২) নামের এক  যুবককে আটক করা হয়।
নয়ন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মো: জসিম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং ১০ ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক যুবককে বৃহস্পতিবার  (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।



প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি