লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‎কলাপাড়ায় বিদ্যালয়ের মাঠে জোরপূর্বক চিংড়ি শুটকি শুকানোর অভিযোগ

পটুয়াখালীর মহিপুরের ৪৯ নং নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি প্রক্রিয়াজাত ও বিদ্যালয় ভবনের নিচে মাছ ধরার জাল মেরামতের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
‎
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের জমিদাতা সিদ্দিক মুন্সির ছত্রছায়ায় বিদ্যালয়ের মাঠে চিংড়ি মাছ শুকানোর কাজ চলছে। পাশাপাশি বিদ্যালয় ভবনের নিচে মাছ ধরার জাল মেরামত করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের মাঠে মাছ শুকানোর কারণে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে শ্রেণিকক্ষের পরিবেশ দূষিত হচ্ছে এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
‎
‎এ ছাড়া বিদ্যালয়ের গেটের তালা ভেঙ্গে খেলার মাঠে গরু চড়ানোর অভিযোগও রয়েছে সিদ্দিক মুন্সীর বিরুদ্ধে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা ও বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে পারছে না।
‎
‎অত্র ইস্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইশা আক্তার বলেন, মাছের গন্ধে আমরা ঠিকমত ক্লাশ করে পারিনা, বমি আসে। আরেক শিক্ষার্থী জানান স্কুলে মাঠে মাছ, জাল শুকানো ও গরু চড়ানোর ফলে খেলাধুলা করতে পারিনা।
‎
‎অভিযোগের বিষয়ে জমিদাতা সিদ্দিক মুন্সীর কাছে জানতে চাইলে তনি জানান,তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বৃৃষ্টির সময় কিছু জেলে মাছ ও জাল স্কুল ভবনের নিচে রাখে। তবে আমি তাদের নিষেধ করেছি।
‎
‎
‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান,বিদ্যালয়ের মাঠে স্থানীয় কিছু ব্যাবসায়ীরা মাছ শুটকি করছে ও জাল মেরামত করছে। আমি দেখার পর তাদেরকে বার বার নিষেধ করেছি ও আমার উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি এসেও নিষেধ করেছেন।তবুও তারা শুনছেন না।
‎
‎এ বিষয়ে  উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দিপ শিখা জয়ন্তী বলেন,আমি প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনেছি এবং আমি নিজে গিয়ে মাছ শুকাতে ও জাল রাখতে নিষেধ করেছি। তবে তারা আমার কথাও শুনেননি। বিষয়টি আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবো ও প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।
‎
‎স্থানীয়দের মতে, বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলা ও শিক্ষার পরিবেশের জন্য নির্ধারিত। সেখানে বাণিজ্যিকভাবে মাছ শুকানো, জাল মেরামত এবং গবাদিপশু চরানোর মতো কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।
‎
‎এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‎কলাপাড়ায় বিদ্যালয়ের মাঠে জোরপূর্বক চিংড়ি শুটকি শুকানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি