বিনোদন ডেস্ক:
প্রেমের গল্প, আবেগের অনুভূতি আর মিষ্টি সুরের মেলবন্ধনে সংগীতপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও লাবনী আক্তার। দুই শিল্পীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে রোমান্টিক গান ‘কলিজার হাফ’। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা জয় রাফি।
‘কলিজার হাফ’ শুধু একটি গান নয়, বরং ভালোবাসার অনুভূতিকে ঘিরে সাজানো একটি গল্পনির্ভর আয়োজন। মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল তারকা এস কে আকাশ ও ইভা। তাদের অভিনয় ও পর্দার রসায়নে ফুটে উঠবে প্রেমের নানা অনুভূতি, টানাপোড়েন ও আবেগের গল্প।
গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। অন্যদিকে মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস। নৃত্য পরিচালনায় রয়েছেন হীরা শিকদার।
নির্মাতা জয় রাফি জানান, গানটির গল্প ও দৃশ্যায়নে প্রেমের আবেগকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি দর্শকদের বিনোদনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। নান্দনিক নির্মাণশৈলীর মাধ্যমে গানটির গল্পকে দর্শকের কাছে আরও জীবন্ত করে তুলতে চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে মডেলিংয়ের পাশাপাশি এই গানটির প্রযোজনার দায়িত্বও নিয়েছেন এস কে আকাশ। তার প্রযোজনায় গানটি প্রকাশ করছে আকাশ মাল্টিমিডিয়া।
কাজী শুভ ও লাবনী আক্তারের কণ্ঠের মাধুর্য, এস কে আকাশ ও ইভার অভিনয় এবং জয় রাফির নির্মাণশৈলী—সব মিলিয়ে ‘কলিজার হাফ’ ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। প্রেমের আবেগে ভরা গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নেয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন