লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে চারটি স্থানে মোবাইল কোর্ট, মাদকসহ আটক ৩ জনের কারাদণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) ঘাটারচর, মধ্যেরচর, চর ওয়াশপুর ও কলাতিয়া-নাজিরিপুর এলাকায় মোট চারটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথমটি পরিচালিত হয় ঘাটারচর এলাকায়। এ সময় ইমাম হোসেন বাবু (৪৬) নামের এক ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় মধ্যেরচর এলাকার একটি পরিত্যক্ত জমিতে, যেখানে মাদকসেবীদের আড্ডা ছিল বলে জানানো হয়। সেখান থেকে তিন গ্রাম গাঁজাসহ দেলোয়ার (৫৭) এবং দুই গ্রাম গাঁজাসহ মো. কাশিম (৪৫) নামের দুজনকে আটক করা হয়। উভয়কে এক হাজার টাকা করে অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, চর ওয়াশপুর এবং কলাতিয়া-নাজিরিপুর এলাকায় অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এসব স্থান নজরদারিতে রেখে পরবর্তী সময়ে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান জুলফিকার এসব তথ্য জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে চারটি স্থানে মোবাইল কোর্ট, মাদকসহ আটক ৩ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) ঘাটারচর, মধ্যেরচর, চর ওয়াশপুর ও কলাতিয়া-নাজিরিপুর এলাকায় মোট চারটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথমটি পরিচালিত হয় ঘাটারচর এলাকায়। এ সময় ইমাম হোসেন বাবু (৪৬) নামের এক ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় মধ্যেরচর এলাকার একটি পরিত্যক্ত জমিতে, যেখানে মাদকসেবীদের আড্ডা ছিল বলে জানানো হয়। সেখান থেকে তিন গ্রাম গাঁজাসহ দেলোয়ার (৫৭) এবং দুই গ্রাম গাঁজাসহ মো. কাশিম (৪৫) নামের দুজনকে আটক করা হয়। উভয়কে এক হাজার টাকা করে অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, চর ওয়াশপুর এবং কলাতিয়া-নাজিরিপুর এলাকায় অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এসব স্থান নজরদারিতে রেখে পরবর্তী সময়ে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান জুলফিকার এসব তথ্য জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি