সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
নিহত শামীমা নাসরিন সাতক্ষীরার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শামীমা নাসরিন তাঁর স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে মোল্লাবাড়ির মোড় এলাকায় বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা নাসরিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে সেটি বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপপরিদর্শক শরিফুল ইসলাম

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন