লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার

মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইলের পৃথক অভিযানে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল।

রোববার (১১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এবং গাজীপুর সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁদাবাজি মামলার আসামি সখিপুর উপজেলার বাসিন্দা মো. রিপন মিয়া (৪০) এবং শিশু ধর্ষণ মামলার আসামি সাজেদুল মিয়া (৩৫)। সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১৪-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সখিপুর থানাধীন হাতিবান্ধা ভূমি অফিসের উত্তর পাশে একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাসকারী মো. রিপন মিয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জাহিদ হাসান আলমের মালিকানাধীন ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সকালে জাহিদ হাসান নিজের জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা সেখানে প্রবেশ করে কাজে বাধা দেন এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী জাহিদ হাসান সখিপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে ১১ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অন্যদিকে, নাগরপুর থানার ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি সাজেদুল মিয়াকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর আভিযানিক দল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে অভিযুক্ত সাজেদুলের বাড়িতে প্রাইভেট পড়তে যেত। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে পড়া শেষে বিস্কুট খাওয়ার কথা বলে শিশুটিকে বাড়িতে রেখে দেওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিশুটির বাবা আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের আদেশে গত ৬ অক্টোবর নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।

মামলার ছায়াতদন্ত ও আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকায় এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় সাজেদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি