লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি..

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন তাঁরা। এই নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। 

একই সঙ্গে অভিযোগের তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন-পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি..

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন তাঁরা। এই নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। 

একই সঙ্গে অভিযোগের তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন-পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি