লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হ্যালো ডিসি অ্যাপে অভিযোগ, কেরানীগঞ্জ দক্ষিণে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী 

হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) কেরানীগঞ্জ দক্ষিণের বাস্তা, মীরেরবাগ ও আগানগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে আবুল বাশার হাওলাদারকে ১৫ দিন, অহিদকে ৯০ দিন, তারেকুজ্জামানকে ৩ দিন এবং রাকিবকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হ্যালো ডিসি অ্যাপে অভিযোগ, কেরানীগঞ্জ দক্ষিণে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী 

হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) কেরানীগঞ্জ দক্ষিণের বাস্তা, মীরেরবাগ ও আগানগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে আবুল বাশার হাওলাদারকে ১৫ দিন, অহিদকে ৯০ দিন, তারেকুজ্জামানকে ৩ দিন এবং রাকিবকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি