লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঢাকায় নানা আয়োজনে পালিত হলো রাশিয়ার জাতীয় পতাকা দিবস

ঢাকাস্থ রাশিয়ান হাউসে বিশেষ আয়োজন ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে রাশিয়ার জাতীয় পতাকা দিবস।

রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের সূচনালগ্নে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে রাশিয়ার জাতীয় পতাকার ঐতিহাসিক গুরুত্ব, এর তাৎপর্য এবং কালক্রমে পতাকার বিবর্তনের নানা দিক নিয়ে এক আলোচনা সভা ও বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে উৎসর্গ করে লিখিত বেশ কয়েকটি বিখ্যাত রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ এবং ‘অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ’।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা রাশিয়ার অত্যন্ত জনপ্রিয় কিছু গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন। এর মধ্যে পরিবেশিত হয়—‘শিরোকায়া স্ত্রানু মায়া রাদনায়া’, বিশ্বখ্যাত ‘কাতিউশা’, ‘কালিনকা’ এবং ‘মাতুশকা’।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকায় নানা আয়োজনে পালিত হলো রাশিয়ার জাতীয় পতাকা দিবস

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ঢাকাস্থ রাশিয়ান হাউসে বিশেষ আয়োজন ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে রাশিয়ার জাতীয় পতাকা দিবস।

রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের সূচনালগ্নে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে রাশিয়ার জাতীয় পতাকার ঐতিহাসিক গুরুত্ব, এর তাৎপর্য এবং কালক্রমে পতাকার বিবর্তনের নানা দিক নিয়ে এক আলোচনা সভা ও বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে উৎসর্গ করে লিখিত বেশ কয়েকটি বিখ্যাত রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ এবং ‘অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ’।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা রাশিয়ার অত্যন্ত জনপ্রিয় কিছু গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন। এর মধ্যে পরিবেশিত হয়—‘শিরোকায়া স্ত্রানু মায়া রাদনায়া’, বিশ্বখ্যাত ‘কাতিউশা’, ‘কালিনকা’ এবং ‘মাতুশকা’।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি