লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত..

কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন এবং তিনবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

​সমিতির সভাপতি আবদুল মতিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমিতির সার্বিক কার্যক্রম, সাফল্য এবং আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন। 

​সভায় আমন্ত্রিত অতিথি ও সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমবায় কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে সমিতির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

​সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত..

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন এবং তিনবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

​সমিতির সভাপতি আবদুল মতিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমিতির সার্বিক কার্যক্রম, সাফল্য এবং আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন। 

​সভায় আমন্ত্রিত অতিথি ও সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমবায় কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে সমিতির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

​সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি