লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকায় নারায়ণগঞ্জে এমপি পুত্রকে শোকজ

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে শোকজ করা হয়েছে। দলের গুরুত্বপূর্ন পদে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায়ের অভিযোগে এনে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।

গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান স্বাক্ষরিত চিঠিতে আবুল কাউসার আশাকে শোকজ করা হয়। ইতোমধ্যে শোকজের উল্লেখ করা ৪৮ ঘণ্টা অতিবাহিত হতে চলেছে।

শোকজে উল্লেখ করা হয়, আপনি দলের গুরুত্বপূর্ন পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ন কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ণ করেন, তাদের মধ্যে বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নে বসবাসকারী শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বার সহ অন্যান্যদের সাথে বিভিন্ন ছবি তার প্রমাণ করে। যার কারণে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন এবং দলের ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন।

যার কারণে বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরুপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গভীর সম্পর্ক রেখে নিজের ও দলের সাংগঠনিক অবস্থা এবং দলের নেতাকর্মীদের মনে রক্ত ক্ষরণ করে তাদেরকে মানসিকভাবে দুর্বল করেছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক। উক্ত রূপে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আপনার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে বন্দর উপজেলার বিএনপির একাধিক সিনিয়র নেতাকর্মিরা প্রাইম টেলিভিশনকে জানান, আমরা বিগত ১৭ বছর জেল জুলুম খেটেছি আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি, অথচ আবুল কাওছার দলের শৃঙ্খলা ভেঙে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মিদের সকল সুযোগ সুবিধা দেয় তিনি। আমরা তার ভয়ে কোনো প্রকার কথা বলতে পারি না। গুঞ্জন উঠেছে ক্ষমতা আসার পর আবুল কাওছার আশা প্রতিটি মেম্বরের নিকট থেকে ১ লক্ষ টাকা , কাউন্সিলদের নিকট থেকে ৩/৫ লক্ষ টাকা নিয়েছেন। এগুলো ভালোভাবে তদন্ত করলে সকল তথ্য বেরিয়ে আসবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকায় নারায়ণগঞ্জে এমপি পুত্রকে শোকজ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি