লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কোনাবাড়ীতে শ্রমিকদের বাড়ী ভাড়া না বাড়ানোর আহ্বান এমপি মজিবুরের

‎গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন বর্ধিত বেতনের টাকা যদি বাড়িওয়ালারা নিয়ে নেন তাহলে শ্রমিকদের এত দিনের চিল্লাচিল্লি করে কি লাভ হলো?তিনি বলেন শ্রমিকদের বেতন বাড়ানোর খবর শুনে বাড়ীওয়ালারা  বাড়ী ভাড়া বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে।

‎তিনি বাড়ীওয়ালাদের উদ্দেশ্যে বলেন, এই বেতন শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বাড়ানো হয়েছে।যদি আপনারা বাসা ভাড়া বাড়িয়ে শ্রমিকদের বর্ধিত বেতনের টাকা নিয়ে যান তাহলে

‎শ্রমিকদের জীবন মানের পরিবর্তন হবেনা।অতএব

‎বাড়ীওয়ালাদের বাড়ী ভাড়া না বাড়ানোর জন্য হুঁশিয়ারি দেন তিনি।এসময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন যদি পোশাক কারখানা ও শ্রমিকদের কর্ম সংস্থান বন্ধ হয়ে যায় তখন আপনারা বাসা ভাড়া দিবেন কার কাছে? শিল্প, শ্রমিক ও দেশের স্বার্থে সকল বাড়ীয়াওলাদের প্রতি বাসা ভাড়া না বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২ টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ নজর দীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এসময় তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন‌

‎শ্রমিকরা যেন খুব  সহজেই উন্নত মানের সেবা নিতে পারেন এই সুবাদে শ্রমিকদের জন্য

‎গাজীপুরে দুইশত পঞ্চাশ সজ্জা বিশিষ্ট

‎হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।পর্যায়ক্রমে সকল উন্নয়ন যাতে বাস্তবায়ন হয় সেই জন্য আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে এই উন্নয়নগুলো বাধাগ্রস্ত হতে পারে।সেমতে সকল পোশাক শ্রমিকদের স্থিতিশীল পরিবেশ বজায় রেখে কর্মস্থলের প্রতি মনোনিবেশ করতে আহ্বান জানান গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান।

‎এসময় তিনি উল্লেখিত উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবন

‎নির্মাণ কাজ সফল ভাবে সম্পন্ন করতে ইঞ্জিনিয়ার, দায়িত্বে থাকা কন্ট্রাক্টর ও সবার প্রতি সহযোগিতা কামনা করেন এবং আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়টি এমপিও ভুক্ত করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।আলোচনা সভা ও ভবন উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে এবং কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, গাজীপুর মহানগরের  ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, আশরাফ,কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেলসহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কোনাবাড়ীতে শ্রমিকদের বাড়ী ভাড়া না বাড়ানোর আহ্বান এমপি মজিবুরের

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি