লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

কেরানীগঞ্জ এর কদমতলী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

টঙ্গীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

পীরগঞ্জে ছুটিতে আসা সেনা সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে হত্যাচেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কাশিমপুর কারাফটকে সন্তানের সাথে শেষ দেখা

চাঞ্চল্যকর জোনাব আলী হত্যা মামলার ১জন আসামি গ্রেফতার

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা: ১১ দিনেও গ্রেপ্তার হয়নি বহিষ্কৃত ছাত্রদল নেতা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় পরিবার

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা: ১১ দিনেও গ্রেপ্তার হয়নি বহিষ্কৃত ছাত্রদল নেতা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় পরিবার

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।
দাগনভূঞা থানার ওসি রাতের অন্ধকারে থানা ছাড়লেন

স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের অন্ধকারেই থানা ছাড়তে হলো ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়।

শনিবার বিকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু.সাইফুল ইসলাম। 

তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।

নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিতর্কের অভিযোগ রয়েছে। ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের অন্ধকারেই থানা ছাড়তে হলো ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়।

শনিবার বিকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু.সাইফুল ইসলাম। 

তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।

নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিতর্কের অভিযোগ রয়েছে। ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি