প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে ইন্দোনেশিয়ার আশ্বাস

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় 'ভিসা অন অ্যারাইভাল' (On-arrival Visa) সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।

দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নে একসাথে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, বর্তমান সরকার দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সামগ্রিক আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি পর্যটকদের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে তিনি সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য 'ভিসা অন অ্যারাইভাল' সুবিধা বহাল রাখার বিষয়টিকে সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।

সাক্ষাৎকালে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাংলাদেশের হসপিটালিটি ও হোটেল সেক্টরের পেশাদারিত্ব ও দক্ষতা উন্নয়নে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে একটি সমঝোতা স্মারক (MoU) সই করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইন্দোনেশীয় রাষ্ট্রদূত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে ইন্দোনেশিয়ার আশ্বাস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় 'ভিসা অন অ্যারাইভাল' (On-arrival Visa) সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।

দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নে একসাথে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, বর্তমান সরকার দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সামগ্রিক আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি পর্যটকদের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে তিনি সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য 'ভিসা অন অ্যারাইভাল' সুবিধা বহাল রাখার বিষয়টিকে সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।

সাক্ষাৎকালে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাংলাদেশের হসপিটালিটি ও হোটেল সেক্টরের পেশাদারিত্ব ও দক্ষতা উন্নয়নে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে একটি সমঝোতা স্মারক (MoU) সই করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইন্দোনেশীয় রাষ্ট্রদূত।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি