চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে ২ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি হলেন মো. মেরাজুল ইসলাম ওরফে কালু (২৯)। তিনি মৃত ইসমাইলের ছেলে এবং মোছা. নাজিরা বেগমের সন্তান। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামে।
অভিযান চলাকালে তাঁর কাছ থেকে ২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় আটক আসামির সংখ্যা একজন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন