চট্টগ্রাম ১৪ আসনের এমপি জসীম উদ্দিনের বিশেষ সহকারী হলেন আবদুস সবুর; সোশ্যাল মিডিয়ায় ভাসছেন শুভেচ্ছায়।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের ‘বিশেষ সহকারী’ পদে নিয়োগ পেয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব আবদুস সবুর।
আজ সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়। সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, আবদুস সবুর চন্দনাইশ-সাতকানিয়া এলাকার উন্নয়নমূলক কাজ তদারকি এবং অর্পিত অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আবদুস সবুর অসংখ্য মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। রাজপথের এই পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতার ওপর অর্পিত নতুন এই দায়িত্বে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
আবদুস সবুর বলেন বিগত সরকারের আমলে অনেক নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়িনি। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ ভাই আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা পালন করব। চন্দনাইশ-সাতকানিয়ার মানুষের উন্নয়ন ও সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।
আবদুস সবুরের এই নতুন পদায়নে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয়রা জানান,সবুর ভাই একজন রাজপথের লড়াকু এবং তৃণমূলের অত্যন্ত আস্থাভাজন নেতা। বিগত দিনে শত জুলুম-নির্যাতনের পরও তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন। এমন একজন ত্যাগী নেতা এমপি সাহেবের বিশেষ সহকারী হওয়ায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজেই তাদের কথা সংসদ সদস্য পর্যন্ত পৌঁছাতে পারবে।
এদিকে, নিয়োগের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। আবদুস সবুরের ছবি ও নিয়োগপত্র শেয়ার করে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্ক্ষীরা লিখছেন,নিবেদিত ও ত্যাগী রাজনীতির যথার্থ মূল্যায়ন করা হয়েছে। আশা করি তিনি এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন