লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কর্মস্থলে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা

‎
‎  ৩০ হাজার টাকা  মজুরি নির্ধারণের  দাবিতে ‎টানা এক সপ্তাহ বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।
‎
‎আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী,চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ আশপাশের  বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাকসহ আশপাশের  বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে। পরে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ বা অন্য কোনো ঘটনা ঘটেনি।
‎‎সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছে ‎এই অঞ্চলের শ্রমিকরা। এদিকে পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্ট বিভিন্ন শিল্প এলাকা টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আছে।এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।স্বস্তি ফিরেছে এই এলাকার  কর্মচঞ্চল মানুষের মাঝে।গাজীপুর শিল্পাঞ্চল ২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই। প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কর্মস্থলে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

‎
‎  ৩০ হাজার টাকা  মজুরি নির্ধারণের  দাবিতে ‎টানা এক সপ্তাহ বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।
‎
‎আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী,চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ আশপাশের  বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাকসহ আশপাশের  বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে। পরে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ বা অন্য কোনো ঘটনা ঘটেনি।
‎‎সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছে ‎এই অঞ্চলের শ্রমিকরা। এদিকে পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্ট বিভিন্ন শিল্প এলাকা টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আছে।এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।স্বস্তি ফিরেছে এই এলাকার  কর্মচঞ্চল মানুষের মাঝে।গাজীপুর শিল্পাঞ্চল ২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই। প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি