লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় দুর্নীতির দায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ১ নভেম্বর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আদেশের বিষয়টি জানানো হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তীতে তা তদন্তে প্রমাণিত হয়। তাঁর এ ধরনের কার্যকলাপ ইউনিয়ন পরিষদসহ সামগ্রিক জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

​এদিকে দুর্নীতির দায়ে বিতর্কিত এই চেয়ারম্যানের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় দুর্নীতির দায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ১ নভেম্বর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আদেশের বিষয়টি জানানো হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তীতে তা তদন্তে প্রমাণিত হয়। তাঁর এ ধরনের কার্যকলাপ ইউনিয়ন পরিষদসহ সামগ্রিক জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

​এদিকে দুর্নীতির দায়ে বিতর্কিত এই চেয়ারম্যানের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি