গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।
বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। এ সময় অতিথিরা শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তাদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা। এ কর্মসূচিতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। পাশাপাশি দাবা প্রতিযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সীরাও অংশ নিতে পারবে।
প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়—এই চারটি পর্যায়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ শ্রীপুরের শিশু-কিশোরদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন