লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্সূচীর মধ্যে ছিলো র‌্যালি ও আনন্দ মিছিল, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পৌর শ্রমিক সংঘ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে অংশ নেন। এতে মোংলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। পরবর্তীতে শ্রমিক সংঘ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌর থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল এসে শ্রমিক সংঘ চত্বরে সমবেত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বক্তারা আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার রক্ষা ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নিয়ে কাজ করা।

বক্তারা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে মোংলা পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, সাবেক জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর যুবদল নেতা মো. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, যুবদল মহশিন পাটোয়ারী, মহশিন ভূঁইয়া, রতন মাহমুদ, বি, এম, ওয়াসিম আরমান, বাপ্পারাজ, রেজাউল করিম শুভসহ পৌর ৯টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি