মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র ছাড়াই টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন করছিল। এতে বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর বিধি ৮(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, টায়ার পোড়ানোর কারণে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের কার্যক্রমের ফলে বায়ুদূষণ বাড়লে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা পরিবেশদূষণ রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন