লগইন
প্রাইম টিভি

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

তারকাদের প্রেম ও বিচ্ছেদের খবর বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের নাম। দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা জানান, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পারস্পরিক শ্রদ্ধা ও যত্ন থাকলেও বোঝাপড়ার কারণে আলাদা থাকাই ভালো হবে বলে মনে করেছেন তারা। পরিবারের সমর্থনে পারস্পরিক সম্মতিতেই বিচ্ছেদের প্রক্রিয়ায় যাচ্ছেন দুজন। ২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে পরিচয় হয় প্রীতম ও শেহতাজের। পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। কয়েক বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ে করেন তারা। দীর্ঘ সময়ের এই সম্পর্কের ইতি নিয়ে শোবিজ অঙ্গনে চলছে আলোচনা। ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি সমর্থন ও শুভকামনা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

তারকাদের প্রেম ও বিচ্ছেদের খবর বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের নাম। দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা জানান, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পারস্পরিক শ্রদ্ধা ও যত্ন থাকলেও বোঝাপড়ার কারণে আলাদা থাকাই ভালো হবে বলে মনে করেছেন তারা। পরিবারের সমর্থনে পারস্পরিক সম্মতিতেই বিচ্ছেদের প্রক্রিয়ায় যাচ্ছেন দুজন। ২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে পরিচয় হয় প্রীতম ও শেহতাজের। পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। কয়েক বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ে করেন তারা। দীর্ঘ সময়ের এই সম্পর্কের ইতি নিয়ে শোবিজ অঙ্গনে চলছে আলোচনা। ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি সমর্থন ও শুভকামনা জানাচ্ছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি