লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

পোরশায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের লিখিত অভিযোগ, সব মিথ্যা দাবি অভিযুক্তের

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে জরিমানা

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত

রাসায়নিক দিয়ে কলা পাকানোসহ নানা অনিয়মে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

খিলক্ষেতের নিকুঞ্জ ও টানপাড়ায় নৈশ নিরাপত্তায় পুলিশ, রাত ১২টার পর দোকান বন্ধে তদারকি

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে জরিমানা

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে জরিমানা

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালককে জরিমানা করা হয়েছে। এ সময় হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে চালক ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালককে জরিমানা করা হয়েছে। এ সময় হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে চালক ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি