লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

পোরশায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের লিখিত অভিযোগ, সব মিথ্যা দাবি অভিযুক্তের

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে জরিমানা

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত

রাসায়নিক দিয়ে কলা পাকানোসহ নানা অনিয়মে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

খিলক্ষেতের নিকুঞ্জ ও টানপাড়ায় নৈশ নিরাপত্তায় পুলিশ, রাত ১২টার পর দোকান বন্ধে তদারকি

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

মান্দায় জাল কাগজপত্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর রাণীনগরে সরকারি চাল জব্দের ঘটনায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ নবী বেলাল ও বিএনপি সমর্থক মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগরের একটি গোডাউনে অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের মোট পরিমাণ ৫৪০ কেজি। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। প্রকাশিত প্রতিবেদনে গোডাউনটি রাণীনগর উপজেলা বিএনপির এক নেতার বলে উল্লেখ করা হয়।

এরপর ওই ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ ও সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি-ধমকি ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে মাহমুদ নবী বেলাল ও মামুনের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও নওগাঁ জেলা প্রতিনিধি মেহেদী হাসান অন্তর এবং জাতীয় দৈনিক আমাদের অর্থনীতির সাংবাদিক সিদ্দিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

সাংবাদিক মেহেদী হাসান অন্তর বলেন, সরকারি চাল জব্দের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ এবং বিষয়টি প্রশাসনের নজরে আনার কারণেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হুমকি কিংবা লাঞ্ছিত করার অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান সাংবাদিক নেতারা।

এদিকে ঘটনার বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল। তিনি বলেন, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই দল গ্রহণ করে না। মাহমুদ নবী বেলালকে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাংবাদিকদের হুমকি, ধমকি ও লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ নবী বেলালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি