নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, নওগাঁর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হারুনুর রশিদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী-২ এইচ এম লুৎফুল বারী।
এ ছাড়া গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সর্বজনীন আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং নিরাপদ বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন