লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মান্দায় ভার্ক-এর শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত।

রাঙ্গাবালীতে মাদ্রাসায় না এসেও বেতন উত্তোলনের অভিযোগ, অর্থ দিয়ে চলছে নূরানী মাদ্রাসা

কোম্পানীগন্জ মডেল স্কুল কেজির বার্ষিক অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মান্দায় ভার্ক-এর শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

মান্দায় ভার্ক-এর শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

আরিফ হোসেন ,  মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা যোগাতে শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার’ (ভার্ক)। সংস্থাটির নিজস্ব অর্থায়নে উপজেলার মোট ৩২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীর হাতে এই বৃত্তির নগদ চেক তুলে দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং সাধারণ বিভাগে ২৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। সব মিলিয়ে ৩২ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৪ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

ভার্ক-এর মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ।

এছাড়া অনুষ্ঠানে ভার্ক-এর বিভিন্ন শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, সামসুজ্জোহা ও ইকবাল হোসেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিক সীমাবদ্ধতা পেরিয়ে উচ্চশিক্ষার পথ সুগম করতে ভার্ক-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সামাজিক ও শিক্ষামূলক এই ধারা অব্যাহত রাখার জন্য তাঁরা সংস্থাটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বৃত্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এই আর্থিক সহায়তা তাঁদের পড়াশোনার দৈনন্দিন ব্যয় মেটাতে বড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নতুন উদ্যম যোগাবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং ভার্ক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মান্দায় ভার্ক-এর শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি