লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‎
‎মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে অংশ নেয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউ আর সির সরোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্মকে তার চেতনায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।"
‎
‎পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎
‎মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে অংশ নেয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউ আর সির সরোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্মকে তার চেতনায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।"
‎
‎পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি