নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkufসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া (খাঁ পাড়া) ত্রিমোহনী মোড় এলাকায় পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ আইনুল সোনার (৩৫) ও মোঃ রাকিব হোসেন (২৭) কে আটক করা হয়।
গ্রেপ্তার আইনুল সোনার মথুরাপুর উত্তরপাড়ার মোঃ মজনু মিয়ার ছেলে এবং রাকিব হোসেন মথুরাপুর পশ্চিমপাড়ার মোঃ ফারুক সোনারের ছেলে। তারা উভয়েই বদলগাছী থানার বাসিন্দা।
পুলিশের দাবি, আইনুল সোনারের ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগ তল্লাশি করে চার বোতল ESkuf উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনুল ওই মাদকদ্রব্য রাকিবের কাছ থেকে কিনেছেন বলে উপস্থিত লোকজনের সামনে জানান বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন