লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আরমান ঢালী 

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহআলম (৪৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, 

ইয়াবা সেবনের সময় শাকিলের কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার করা হয়। তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদুর মাউলার কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও শাহআলমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাঁকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আরমান ঢালী 

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহআলম (৪৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, 

ইয়াবা সেবনের সময় শাকিলের কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার করা হয়। তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদুর মাউলার কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও শাহআলমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাঁকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি