লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ শহরে ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ শহরে এক নারীকে চাকু দেখিয়ে স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মো. জামাল (৩৫), পিতা ইউসুফ সর্দার; মো. ফরিদ (৩৩), পিতা আব্দুর রব এবং মো. রবি (২৪), পিতা মাইনুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে চাকু দেখিয়ে মারধর ও হত্যার হুমকি দেন।

একপর্যায়ে তারা ভুক্তভোগীর কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করার চেষ্টা করেন। একই সময়ে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনকে মারধর করে বলে জানা গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করায় নওগাঁ শহরের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ শহরে ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ শহরে এক নারীকে চাকু দেখিয়ে স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মো. জামাল (৩৫), পিতা ইউসুফ সর্দার; মো. ফরিদ (৩৩), পিতা আব্দুর রব এবং মো. রবি (২৪), পিতা মাইনুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে চাকু দেখিয়ে মারধর ও হত্যার হুমকি দেন।

একপর্যায়ে তারা ভুক্তভোগীর কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করার চেষ্টা করেন। একই সময়ে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনকে মারধর করে বলে জানা গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করায় নওগাঁ শহরের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি