লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

 স্বামী হারিয়েও কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি বেগম খালেদা জিয়া: খোকন তালুকদার এমপি

সংসদ সদস্য জসীম উদ্দীনের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মহিউদ্দীন সাগর

চন্দনাইশ- উত্তর সাতকানিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ​

চট্টগ্রাম ১৪ আসনের এমপি জসীম উদ্দিনের বিশেষ সহকারী হলেন আবদুস সবুর সোশ্যাল মিডিয়ায় ভাসছেন শুভেচ্ছায়।

গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশের ধাওয়া, ছত্রভঙ্গ

হাবিবুর রহমানকে থানা থেকে ছাড়াতে ছাত্রদল নেতা শাওনের দৌড়ঝাঁপ, ভিডিও ঘিরে আলোচনা

পল্টন ট্রাজিডির সুষ্ঠু বিচার দাবী জামায়াতে ইসলামীর

সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রেলি

নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয়

সবুজ হোসেন, নওগাঁ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশ থেকে ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে' বরদাস্ত না করার ঘোষণা দিয়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

এ সময় সাংসদ ফজলে হুদা বাবুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে বরদাস্ত করা হবে না' উল্লেখ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিকে সফল বলে দাবি করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশ থেকে ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে' বরদাস্ত না করার ঘোষণা দিয়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

এ সময় সাংসদ ফজলে হুদা বাবুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে বরদাস্ত করা হবে না' উল্লেখ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিকে সফল বলে দাবি করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি