মানবাধিকার সুরক্ষা, জলবায়ু, কূটনীতি ও সংসদীয় কার্যক্রমের ডিজিটাল আধুনিকায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ ও তুরস্ক সফর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।
৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা, ১৪ থেকে ১৬ নভেম্বর তুরস্ক এবং ১৬ থেকে ২০ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলস সফর করেন তিনি। এসব সফরে আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংলাপ, সংসদীয় কূটনীতি ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নেন তিনি।
সাঈদ আল নোমানের আন্তর্জাতিক সফরসূচিতে ছিল সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আয়োজিত গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স অন হিউম্যান রাইটস, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 এবং বেলজিয়ামের ব্রাসেলসে World e-Parliament Conference।
এসব আন্তর্জাতিক আয়োজন মানবাধিকার, জলবায়ু সহযোগিতা, সংসদীয় কার্যক্রমের ডিজিটাল রূপান্তর ও বৈশ্বিক নীতিগত সংলাপে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়।
জানা গেছে, ই-গভর্নেন্স, পাবলিক পলিসি ও সোশ্যাল পলিসি নিয়ে সাঈদ আল নোমানের গবেষণামূলক আগ্রহ রয়েছে। ডিজিটাল রাষ্ট্র পরিচালনা, কার্যকর জননীতি, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো বিষয়Pগুলোতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এসব আয়োজন।
সংসদীয় কূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির পরিপূরক হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও নীতিগত সংলাপ সম্প্রসারণে ভূমিকা রাখে। এ প্রেক্ষাপটে সাঈদ আল নোমানের এ সফরের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন