দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকীতে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুমকী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এ র্যালিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। র্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, যুবদলের সভাপতি জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া ও সহ-সভাপতি মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
র্যালিটি দুমকী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় ঐক্য বজায় রেখে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন