পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাফা বাজারে ‘মেসার্স উর্মি এন্টারপ্রাইজ’ নামক দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল বেপারী (২৯), পিতা মো. মোজাম্মেল বেপারী এবং একই উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের মো. ইমাদুল দফাদার (৩৮), পিতা মৃত আমির হোসেন দফাদার।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জনাব হোসেন আল মাহাবুবের তত্ত্বাবধানে মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সাফা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন