লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে যুবলীগের ব্যানারে রহস্যময় মশাল মিছিল

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ, জামালপুর : 

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের ব্যানারে গভীর রাতে একটি মশাল মিছিল হয়েছে। তবে মিছিলে অংশ গ্রহনকারী কারও পরিচয় জানা যায়নি।

বুধবার(২৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে মিছিলের একটি ভিডিও সোসাল মিডিয়ায় প্রচার হয়। তবে বকশীগঞ্জ উপজেলার কোথায় মিছিলটি হয়েছে তা প্রকাশ করা হয়নি। 

রহস্যময় মশাল মিছিলে টর্চলাইটের আলোতে মশাল মিছিলের ব্যানার দেখানো হয় একাধিকবার। একজন ব্যাক্তিকে মুখে লাল কাপড় পেচানো অবস্থায় মশাল নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। দাড়িয়ে থাকার ব্যাক্তির পোষাকেরও কোন পরিচয় পাওয়া যায়নি। অন্ধকার ছিলো। একাধিক মশাল দেখা গেলেও কোন লোকের পরিচয় সনাক্ত হয়নি। 

ব্যানারের পেছন থেকে শ্লোগান দেওয়া ( অনেকের ধারনা রেকর্ডকৃত শ্লোগান) হচ্ছিলো- “ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ক্যাঙ্গারো আইন মানিনা, মানিনা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নূর মোহাম্মদের ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই। শাহীনা আপার ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই। বাবুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড় নাই। নেপাল ভাইয়ের ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই। নজরুল সওদাগর ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”। প্রকাশিত ভিডিওর সময়সীমা ৪৪ সেকেন্ড। 

আয়োজক হিসেবে ব্যানারে লেখা ছিলো-“ বকশীগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ”। ব্যানারের জমিনে লেখা ছিলো “ অসাংবিধানিক ও অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার এবং পূর্ব নির্ধারিত রায়ের বিরুদ্ধে মশাল মিছিল। 

শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর ছবি ছিলো ব্যানারের বামপাশে। ডান পাশে ছিলো নিষিদ্ধ ঘোষিত বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের ছবি, সভাপতি শাহীনা বেগমের ছবি, সাবেক এমপি নূর মোহাম্মদের ছবি, যুবলীগের কেন্দ্রীয় সভাপতির ছবি, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের ছবি, সাবেক মেয়র নজরুল সওদাগরের ছবি, যুবলীগের আহবায়ক নেপাল সাহার ছবি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের ছবি। 

এব্যাপরে বগারচর ইউপির চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, বগারচর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মসূচি পালন করতে চেয়ে ছিলো। কিন্তু পুলিশি তৎপরতার কারনে করতে পারেনি। তবে সোসাল মিডিয়ায় প্রকাশিত মশাল মিছিলটি কোথায় হয়েছে তা অবগত নয় বলে তিনি জানান। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, নাশকতা ঠেকাতে বকশীগঞ্জ থানার পুলিশ সার্বক্ষনিক তৎপর। কোন অপশক্তি অপরাধ করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেউ ছাড় পাবেনা। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ সম সময় তৎপর। তিনি যে কোন বিষয়ে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারনের প্রতি অনুরোধ জানান। 

#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে যুবলীগের ব্যানারে রহস্যময় মশাল মিছিল

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি