নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নওগাঁয় সেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার উদ্যোগে শহরের সুপারিপট্টি থেকে জেলা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সেচ্ছাসেবদলের আহ্বায়ক শফিউল আযম টুটুল এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, যুগ্ম আহ্বায়ক তাত্তু, জেলা ছাত্র দলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান বাদশা প্রমূখ। এসময় জেলা পৌর ও উপজেলার সেচ্ছাসেবকদলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় আমরা প্রস্তুত। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেশকে সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় রয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন