লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ ফরিদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন নিরালা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হিন্নাইপাড়া গ্রামের মোঃ আফসার আলীর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বিপিএম-সেবার নির্দেশনায় এবং ডিবি (উত্তর) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস. দোহা বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৫, তারিখ ৬ নভেম্বর ২০২৬।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ ফরিদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন নিরালা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হিন্নাইপাড়া গ্রামের মোঃ আফসার আলীর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বিপিএম-সেবার নির্দেশনায় এবং ডিবি (উত্তর) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস. দোহা বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৫, তারিখ ৬ নভেম্বর ২০২৬।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি