লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে ঘুষ কেলেংকারীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, নিজের পৈতৃক সম্পত্তি দান করে এবং মায়ের নামে তিনি চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে এমপিওভুক্তির জন্য আন্দোলনকারী কয়েকজন শিক্ষক সুকৌশলে এমপিওভুক্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাঁরা পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার নানা অপচেষ্টায় লিপ্ত ছিলেন। পরবর্তীতে ভুয়া সনদ ও তথ্য গোপন করার অভিযোগে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এমপিও স্থগিত বা ছাড়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

অধ্যক্ষ অভিযোগ করে বলেন, চাকরিচ্যুত ও অভিযুক্ত ওই শিক্ষকরা স্থানীয় একটি রাজনৈতিক মহলের ইন্ধনে এবং উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার স্ত্রীদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছেন। গত ৩ নভেম্বর তাঁরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন স্লোগান দিয়ে মানববন্ধনের নামে নাটক সাজান।

রফিকুল ইসলাম আরও জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এর আগে গত ৩ নভেম্বর চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষক বকেয়া বেতন-ভাতা ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে মানববন্ধন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে ঘুষ কেলেংকারীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি