লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

​নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্র নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্রুতগতির মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহান (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রিহান চরকাঁকড়া ইউনিয়নের আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল শিশু রিহান। পরে সেখান থেকে আনন্দের সাথে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। আকস্মিক এই দুর্ঘটনায় নিহত শিশুর পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং বিস্তারিত খোঁজখবর নেয়। তবে এখন পর্যন্ত ছেলের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

​নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্র নিহত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্রুতগতির মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহান (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রিহান চরকাঁকড়া ইউনিয়নের আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল শিশু রিহান। পরে সেখান থেকে আনন্দের সাথে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। আকস্মিক এই দুর্ঘটনায় নিহত শিশুর পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং বিস্তারিত খোঁজখবর নেয়। তবে এখন পর্যন্ত ছেলের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি