লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়করণ  সামনে রেখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের  সম্মেলন ও গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠন

সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন।

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনে অভিভাবক সমাবেশ: কোচিং বাণিজ্য বন্ধে ডিসির কঠোর হুঁশিয়ারি

চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল বিকেএসপিতে

নওগাঁয় এক যুগ বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসাসেবা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে শিক্ষামূলক প্ল্যাটফর্ম 'ল্যাংগোবেস'-এর শুভ উদ্বোধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে শিক্ষামূলক প্ল্যাটফর্ম 'ল্যাংগোবেস'-এর শুভ উদ্বোধন

সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন।

সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন।
সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন।

চট্টগ্রামের সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে দলীয় প্রভাব ও দলীয় লোকজনকে সম্পৃক্ত করার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার কেরানিহাট এলাকায় সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ, সাতকানিয়া উপজেলা-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ক্ষেত্র নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটিতে যোগ্য, সৎ ও শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দলীয় বিবেচনায় কমিটি গঠন করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাজন ও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে তাঁর যোগ্যতা, গ্রহণযোগ্যতা, শিক্ষার প্রতি দায়িত্ববোধ ও প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা সচেতন অভিভাবক সমাজের আহবায়ক অধ্যক্ষ হারুনুর রশিদ,সদস্য সচীব অ্যাডভোকেট মাহমুদুল হক,আজিজুর রহমান, মুজিবুর রহমান,ওসমান গণী প্রমুখ।

বক্তারা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত, উপযুক্ত ও যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান।

আয়োজকরা জানান, শিক্ষার পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে তাদের এ দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন।

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে দলীয় প্রভাব ও দলীয় লোকজনকে সম্পৃক্ত করার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার কেরানিহাট এলাকায় সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ, সাতকানিয়া উপজেলা-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ক্ষেত্র নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটিতে যোগ্য, সৎ ও শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দলীয় বিবেচনায় কমিটি গঠন করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাজন ও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে তাঁর যোগ্যতা, গ্রহণযোগ্যতা, শিক্ষার প্রতি দায়িত্ববোধ ও প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা সচেতন অভিভাবক সমাজের আহবায়ক অধ্যক্ষ হারুনুর রশিদ,সদস্য সচীব অ্যাডভোকেট মাহমুদুল হক,আজিজুর রহমান, মুজিবুর রহমান,ওসমান গণী প্রমুখ।

বক্তারা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত, উপযুক্ত ও যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান।

আয়োজকরা জানান, শিক্ষার পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে তাদের এ দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি