নোয়াখালীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নূতন কুঁড়ি স্পোর্টস বাছাই প্রতিযোগিতা-২০২৬’।
প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইসমাইল হোসেন তোতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়া আক্তার (সংরক্ষিত নারী সদস্য, চরলাহী ইউনিয়ন পরিষদ)।
চরএলাহী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব ওমর ফারুক (বিএসসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় চরলাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন