এম.শাহীন আল আমীন: জামালপুর জেলা প্রতিনিধি :
শৃংখলা ভঙ্গ ও বেপরোয়া কর্মকান্ডের জন্য মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুজন মিয়াকে দল থেকে বহিস্কার করা হয়েছে। পৃথক নোটিশে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির মুখলেছুর রহমান মজনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। মজনু নানা অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় নোটিশ দেওয়া হয় ।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির নোটিশে জানা যায়, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সৃুজন মিয়া দলীয় পদে থেকে দলের ভাবমূর্তি ও শৃংখলা পরিপন্থি নানা বক্তব্য কর্মকান্ড করে আসছে। বার বার সর্তক করার পরেও সুজন মিয়া বেপরোয়াভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ সকল প্রকার পদ থেকে সুজন মিয়াকে অব্যাহতি প্রদান করা হয়।
১২ সেপ্টেম্বর বহিস্কার পত্রে স্বাক্ষর করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
সদ্য বহিস্কার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুজন মিয়া বলেন, রাজনৈতিকভাবে আমার প্রতি অবিচার করা হয়েছে। আমি বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি করছি।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, দলের পদ পদবী ব্যবহার করে কারও অপকর্ম করার সুযোগ নেই। তাই সুজন মিয়াকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
অপর দিকে নারী কেলেংকারির একটি ভিডিও ভাইরাল হওয়ায় দেওয়ানগঞ্জ পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সাংগাঠনিক সম্পাদক মুখলেছুর রহমান মজনুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের সময় দেওয়া হয়েছে ৭ দিন। ১০ সেপ্টেম্বর নোটিশে স্বাক্ষর করেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু।
মুখলেছুর রহমান সাজু বলেন, নোটিশের জবাব দেওয়া হবে। জবাব পাওয়ার পর আশা করি দল আমার বিষয়টি বিবেচনা করবে।
দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু জানান, বিএনপি অপরাধীদের আশ্রিত দল না। বিএনপির রাজনীতি করতে হলে দলীয় সম্মান বজায় রেখে করতে হবে। দলের পদ পদবীতে থেকে অপরাধ করার সুযোগ নেই। তাই তাই মুখলেছুর রহমান সাজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন