সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অযোগ্য নন। পুরুষদের পাশাপাশি নারীরাও রাষ্ট্র পরিচালনায় সমানভাবে দক্ষতা ও যোগ্যতা রাখেন।
এ সময় দলের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা। নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’কে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।
রিজভী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে জনগণের মধ্য থেকেই তাদের প্রতিনিধিরা এমপি-মন্ত্রী নির্বাচিত হবেন। তাই নেতৃত্বের অংশ হিসেবে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ ছাড়া অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনভাবে সক্রিয় থেকে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
পরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন