লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু রোধে মাঠে জেলা প্রশাসন: চাঁপাইনবাবগঞ্জে মশা নিধন ও লার্ভা ধ্বংস কর্মসূচি পালিত

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মশকনিধন ও ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপকভিত্তিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

​সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই বিশেষ কার্যক্রমের সূচনা করা হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড স্প্রে করা হয় এবং জমা পানি পরিষ্কারের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, প্রশাসকসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শুধু মশা মারা নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রজননস্থল ধ্বংস করা এ কর্মসূচির মূল লক্ষ্য। নাগরিক জীবন নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু রোধে মাঠে জেলা প্রশাসন: চাঁপাইনবাবগঞ্জে মশা নিধন ও লার্ভা ধ্বংস কর্মসূচি পালিত

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মশকনিধন ও ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপকভিত্তিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

​সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই বিশেষ কার্যক্রমের সূচনা করা হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড স্প্রে করা হয় এবং জমা পানি পরিষ্কারের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, প্রশাসকসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শুধু মশা মারা নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রজননস্থল ধ্বংস করা এ কর্মসূচির মূল লক্ষ্য। নাগরিক জীবন নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি