মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্যের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ট্রাক স্ট্যান্ড জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মাদকের ভয়াবহ ক্ষতি, মাদকাসক্তির নেতিবাচক প্রভাব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন