লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শীর্ষ সন্ত্রাসী শুটার শাকিল রূপগঞ্জে গ্রেপ্তার।

 মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিল (৩৭) ওরফে শুটার  শাকিল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শাকিল তারাব , বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করতো । শাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে। এছাড়া তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্ম করে বেড়ায় শাকিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। অদৃশ্য কারনে ধরাছোঁয়ার বাহিরে থেকে শাকিল তার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। তুচ্ছ ঘটনাতেও শাকিল ও তার বাহিনীর সদস্যরা অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার এজাহার নামীয় আসামী শাাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শীর্ষ সন্ত্রাসী শুটার শাকিল রূপগঞ্জে গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিল (৩৭) ওরফে শুটার  শাকিল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শাকিল তারাব , বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করতো । শাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে। এছাড়া তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্ম করে বেড়ায় শাকিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। অদৃশ্য কারনে ধরাছোঁয়ার বাহিরে থেকে শাকিল তার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। তুচ্ছ ঘটনাতেও শাকিল ও তার বাহিনীর সদস্যরা অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার এজাহার নামীয় আসামী শাাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি