নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুর নামক স্থানে এ অভিযান চালানো হয়।
১৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ফজলেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সীমান্তপথে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
উদ্ধার করা মূর্তিটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন