লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (১০ অক্টোবর) রাতে মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানার হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় পুলিশের দল।

এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এবং আরও দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চালক সোহাগ হোসেন (২৮), তার সঙ্গে থাকা রনি হাসান (২০), জুয়েল (৩৬) ও রুবেল হোসেন (৩০) বলে পরিচয় দেন তারা।

পুলিশের দাবি, উপস্থিত লোকজনের সামনে সোহাগ হোসেনের মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেপ্তার সোহাগ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জুয়েল ও তার ভাই রুবেল হোসেনকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সোহাগ হোসেনের মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (১০ অক্টোবর) রাতে মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানার হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় পুলিশের দল।

এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এবং আরও দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চালক সোহাগ হোসেন (২৮), তার সঙ্গে থাকা রনি হাসান (২০), জুয়েল (৩৬) ও রুবেল হোসেন (৩০) বলে পরিচয় দেন তারা।

পুলিশের দাবি, উপস্থিত লোকজনের সামনে সোহাগ হোসেনের মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেপ্তার সোহাগ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জুয়েল ও তার ভাই রুবেল হোসেনকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সোহাগ হোসেনের মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি